Logo

আইপিএলের জন্য আড়াই মাস বন্ধ থাকবে আন্তর্জাতিক ক্রিকেট!

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
আইপিএলের জন্য আড়াই মাস বন্ধ থাকবে আন্তর্জাতিক ক্রিকেট!
ছবি: সংগৃহীত

আশা ৫০ হাজার কোটি টাকা থাকলেও তার থেকে ২ হাজার কোটি টাকা কমে শেষমেশ রেকর্ড ৪৮ হাজার কোটি টাকায় বিক্রি হল আইপিএলের টিভি ও ডিজিটাল সত্ত্ব। সামনের ৫ বছরে...

বিজ্ঞাপন

আশা ৫০ হাজার কোটি টাকা থাকলেও তার থেকে ২ হাজার কোটি টাকা কমে শেষমেশ রেকর্ড ৪৮ হাজার কোটি টাকায় বিক্রি হল আইপিএলের টিভি ও ডিজিটাল সত্ত্ব। সামনের ৫ বছরের জন্য এ সত্ত্ব ৪৮ হাজার ৩৯০ কোটি টাকার বিনিময়ে বিক্রি করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। ভায়াকম পেয়েছে ডিজিটাল স্বত্ব আর স্টার ধরে রেখেছে টিভি স্বত্ব। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ জানালেন, ‍‍“সামনের আসর থেকে বাড়তে পারে আইপিএলের ম্যাচের সংখ্যাও। আর সব আন্তর্জাতিক খেলোয়াড়রা যেন তাতে অংশ নিতে পারে, সেটা মাথায় রেখে আইসিসি পরের এফটিপি সূচি তৈরি করবে।”

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, “নিকট ভবিষ্যতে ৮৪ কিংবা ৯৪ ম্যাচের আইপিএল হতে যাচ্ছে। এই টুর্নামেন্ট আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে সফলভাবে আয়োজন করতে পরের এফটিপি চক্র থেকে আইসিসি আড়াই মাস সময় দেবে।”

বর্তমান আইসিসি এফটিপি ২০১৮ সাল থেকে শুরু হয়েছে, ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপ দিয়ে শেষ হবে ২০২৩ সালে। তারপর নতুন করে সূচি তৈরি করবে বিশ্ব ক্রিকেট সংস্থা। ওই সময় আইপিএলের কথা ভেবে আড়াই মাস কোনো আন্তর্জাতিক ক্রিকেট রাখবে না আইসিসি।

বিসিসিআই সেক্রেটারি বলেছেন, “আপনাদের জানিয়ে রাখি যে পরবর্তী আইসিসি এফটিপি ক্যালেন্ডারে আইপিএলের জন্য আড়াই মাসের একটি স্লট ফাঁকা রাখবে যেন সব শীর্ষ আন্তর্জাতিক ক্রিকেটাররা অংশ নিতে পারে। একাধিক বোর্ডের সঙ্গে আমরা আলোচনা করেছি, আইসিসির সঙ্গেও।”

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD