অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ক্রিকেটারদের একাংশ

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচে ইনিংস ব্যবধানে হারের হতাশা নিয়েই দেশে ফিরেছেন দলের একাংশের ক্রিকেটাররা।
বিজ্ঞাপন
শুক্রবার (২৯ আগস্ট) রাতে অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হন তারা। ক্রিকেটারদের বিদায়ের সময় অস্ট্রেলিয়ার বিমানবন্দরেও বাংলাদেশি খেলোয়াড়দের ঘিরে স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহ দেখা যায়। অনেককে ক্রিকেটারদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। শনিবার দেশে এসে পৌঁছেছেন মিরাজরা।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে দেশের উদ্দেশে রওনা হন তারা। ক্রিকেটারদের বিদায়ের সময় অস্ট্রেলিয়ার বিমানবন্দরেও বাংলাদেশি ক্রিকেটারদের ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল বেশ আগ্রহ। অনেককে ক্রিকেটারদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। আজ শনিবার দেশে এসে পৌঁছেছেন মিরাজরা।
দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরপরই দেশে ফেরার সুযোগ ছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। কিন্তু উড়োজাহাজের আসন সংকটের কারণে সেটি সম্ভব হয়নি। এর আগে থেকেই দলের ফেরার টিকিট ২৭ আগস্টের নির্ধারিত ছিল। ফলে সিরিজ শেষ হওয়ার পরও কয়েক দিন অস্ট্রেলিয়ায় অবস্থান করতে হয়েছে ক্রিকেটারদের।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই সময়ে কেউ টিম হোটেলেই সময় কাটিয়েছেন, আবার কেউ ঘুরে দেখেছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান। পরিবারের সঙ্গে সফরে যাওয়া কয়েকজন ক্রিকেটার সিডনিতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন। তারা আরও কয়েক দিন পর দেশে ফিরবেন।
অস্ট্রেলিয়া সফর নিয়ে বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফীস ইকবালও সন্তুষ্টি প্রকাশ করেছেন। সিরিজের শেষ ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না হলেও ডারউইনের জয়কে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।
বিজ্ঞাপন
সফর শেষে দেশে ফিরেই অবশ্য বিশ্রামের খুব বেশি সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। সামনে রয়েছে আফগানিস্তান সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন সিরিজে ভালো করার লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের।








