Logo

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ৯ অক্টোবর, ১৭ তারিখ থেকে শুরু ত্রিদেশীয় সিরিজ

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪৩
বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ৯ অক্টোবর, ১৭ তারিখ থেকে শুরু ত্রিদেশীয় সিরিজ
ছবি: সংগৃহীত

অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগাররা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই সূচি জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৩ অক্টোবর। টেস্ট শেষে ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। প্রতিযোগিতাটি চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।

ত্রিদেশীয় সিরিজের প্রথম পর্বে তিন দল একে অন্যের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত এই সূচির গুরুত্ব তুলে ধরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, আফগানিস্তান জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট নিশ্চিত করতে পেরে তারা আনন্দিত। ভিন্ন ফরম্যাটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচগুলো আফগান ক্রিকেটারদের জন্য মূল্যবান প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা তৈরি করবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই সঙ্গে সমর্থকদের জন্যও এই সিরিজ আন্তর্জাতিক ক্রিকেটের উত্তেজনাপূর্ণ সময় হয়ে উঠবে বলে মন্তব্য করেন নাসিব খান।

আমিরাত সফর শেষ হওয়ার পর বাংলাদেশ দল খুব বেশি বিশ্রামের সুযোগ পাবে না। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে টাইগারদের।

বিজ্ঞাপন

এরপর আবারও বিদেশ সফরে যাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। ফলে অক্টোবর থেকে পরবর্তী সময়ে টানা ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্য দিয়ে যেতে হবে টাইগারদের।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD