Logo

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সূচি প্রকাশ

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩৭
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) অংশ হিসেবে অনুষ্ঠেয় এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে ক্যারিবীয় দলটির। মূল সিরিজ শুরুর আগে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর ২৮ অক্টোবর থেকে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ম্যাচটি চলবে ১ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম টেস্ট শেষে সিলেটে যাবে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি শেষ হবে ৯ নভেম্বর।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও দুই দলের অবস্থানে পার্থক্য রয়েছে। বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকে উভয় দলের জন্যই এই সিরিজটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD