ব্রুকের ব্যাটে ঝড়, রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কার মাটিতে যেন বারবারই ব্যাট হাতে জ্বলে উঠছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। গত ফেব্রুয়ারিতে পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার সেই শ্রীলঙ্কার বিপক্ষেই ব্যাট হাতে তুলে নিলেন আরেকটি দুর্দান্ত শতক।
বিজ্ঞাপন
মঙ্গলবার মাত্র ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক। তার ঝোড়ো ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা। শেষ পর্যন্ত ক্যারিয়ারসেরা ৪৯ বলে ১১৪ রান করে থামেন ইংল্যান্ডের এই ব্যাটার। তার বিধ্বংসী ব্যাটিংয়েই বড় সংগ্রহ গড়ে স্বাগতিক ইংল্যান্ড।
এই সেঞ্চুরির মাধ্যমে অনন্য এক রেকর্ডও গড়েছেন ব্রুক। আইসিসির পূর্ণ সদস্য দেশের প্রথম অধিনায়ক হিসেবে এক বছরের মধ্যে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করার কীর্তি গড়লেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ছাড়া পূর্ণ সদস্য দেশের হয়ে তিন ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকাতেও জায়গা করে নিয়েছেন ব্রুক। ২০০৬ সালে অধিনায়ক হিসেবে টেস্টে সাতটি সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। এরপর ২০১৭ ও ২০১৮ সালে অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ছয়টি করে সেঞ্চুরি করেছিলেন ভারতের বিরাট কোহলি। এবার ২০২৬ সালে টি-টোয়েন্টিতে সেই তালিকায় নিজের নাম তুললেন ব্রুক।
অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির আরেকটি পরিসংখ্যানেও জায়গা করে নিয়েছেন ইংলিশ অধিনায়ক। অধিনায়ক হিসেবে ২৩ ইনিংসে তার সেঞ্চুরি দুটি। যেখানে ভারতের রোহিত শর্মা ৬২ ইনিংসে এবং পাকিস্তানের বাবর আজম ৭৮ ইনিংসে তিনটি করে সেঞ্চুরি করেছেন।
ব্রুকের ১১৪ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ইংল্যান্ড ৪ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস থামে মাত্র ১৩৫ রানে। ফলে ১১৯ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ইংল্যান্ড।








