Logo

সিপিএল অভিষেকেই মিরাজের দুর্দান্ত বোলিং, যা বললেন তাহির

profile picture
ক্রীড়া ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:০৮
সিপিএল অভিষেকেই মিরাজের দুর্দান্ত বোলিং, যা বললেন তাহির
ছবি: সংগৃহীত

অন্য এক ক্রিকেটারের জায়গায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। মোহাম্মদ নবি জাতীয় দলের দায়িত্বে থাকায় তার জায়গায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে ডাক পান বাংলাদেশের এই অলরাউন্ডার।

বিজ্ঞাপন

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে অভিষেক ম্যাচে আজ সেন্ট লুসিয়ার বিপক্ষে খেলেছেন মিরাজ। আর প্রথম ম্যাচেই দলের জয়ে রেখেছেন বড় অবদান।

৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান খরচে ৩ উইকেট শিকার করেন মিরাজ। তবে তার চেয়েও বিধ্বংসী ছিলেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ইমরান তাহির। এই লেগস্পিনার ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে নিজে নায়ক হয়েও মিরাজকে প্রশংসায় ভাসাতে ভুল করেননি তাহির। ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় বাংলাদেশি অলরাউন্ডারকে নিয়ে তাহির বলেন, ‘আমাদের দলে নবি ছিল। খুবই উঁচুমানের বোলার নবি, সেই আমাদের সেরা বোলার ছিল। মিরাজ সেখানে এসে সত্যিই ভালো বোলিং করেছে। আমরা এমনটাই ভাবছিলাম। তাকে দলে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার! মিরাজ বিশ্বমানের বোলার, আন্তর্জাতিক পর্যায়ে সারা বিশ্বে পারফর্ম করে আসছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD