Logo

একাদশে সুযোগ পেয়েই ইতিহাস গড়লেন ১৯ বছর বয়সী লেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৫২
একাদশে সুযোগ পেয়েই ইতিহাস গড়লেন ১৯ বছর বয়সী লেসি
ছবি: সংগৃহীত

কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে হতাশার এই ম্যাচেই নতুন ইতিহাস লিখেছেন ১৯ বছর বয়সী শিয়া লেসি। প্রথমবার ইউনাইটেডের শুরুর একাদশে সুযোগ পেয়েই গোল করে মার্কাস র‍্যাশফোর্ডের পাশে জায়গা করে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের মাত্র অষ্টম মিনিটে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন লেসি। বাঁ পায়ে দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে পূর্ণাঙ্গ অভিষেককে স্মরণীয় করে তোলেন এই তরুণ। এরপর মেসন মাউন্টের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

তবে দুই গোলের লিড ধরে রাখতে পারেনি ইউনাইটেড। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে চারালামপোস কোস্তুলাস গোল করে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে পাসকাল গ্রস ও ম্যাক্সিম দে কুইপার গোল করলে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ব্রাইটন। ফলে তৃতীয় রাউন্ডেই শেষ হয়ে যায় ইউনাইটেডের কারাবাও কাপ অভিযান।

দলের হার লেসির ব্যক্তিগত অর্জনকে অবশ্য ম্লান করতে পারেনি। প্রথমবার শুরুর একাদশে নেমেই গোল করার মাধ্যমে তিনি ইউনাইটেডের বিশেষ একটি তালিকায় জায়গা করে নিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ইউরোপা লিগে এফসি মিদতিলান্দের বিপক্ষে ১৮ বছর বয়সে ইউনাইটেডের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমে গোল করেছিলেন র‍্যাশফোর্ড। এরপর আর কোনো কিশোর ফুটবলার নিজের প্রথম শুরুর ম্যাচেই ইউনাইটেডের হয়ে গোল করতে পারেননি। লেসির গোল সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেডও জানিয়েছে, ব্রাইটনের বিপক্ষে লেসির গোলটি ছিল ক্লাবটির হয়ে তাঁর প্রথম সিনিয়র গোল এবং প্রথমবারের মতো শুরুর একাদশে নেমেই তিনি সেটি করেছেন।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে অবশ্য দলের পরাজয়ের কারণে লেসির বিশেষ মুহূর্তের আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায়। কোচ মাইকেল কারিকও মনে করেন, হারের কারণে তরুণ এই ফুটবলারের অর্জনটি আড়ালে পড়ে গেছে।

কারিক বলেন, ‘শিয়ার জন্য এটা সত্যিই দুঃখের। তার, তার পরিবার, বন্ধু এবং পুরো একাডেমির জন্য এটা ছিল অসাধারণ একটি মুহূর্ত। কিন্তু হারের পর সেই মুহূর্তটা কিছুটা হারিয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তার কাছে এটি অবশ্যই বিশেষ হয়েই থাকবে।’

লেসির গোলের পরও ইউনাইটেডের ঘরের মাঠে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে হারার ঘটনাটি আলাদা ইতিহাস তৈরি করেছে। ১৯৭৬ সালের পর প্রথমবার ওল্ড ট্রাফোর্ডে দুই গোলের লিড নিয়ে কোনো ম্যাচ হেরেছে দলটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD