প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন আকবর আলি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবার প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন। আসন্ন নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে কর্ণালি ইয়াকসের হয়ে মাঠে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
বিজ্ঞাপন
আকবরকে দলে নেওয়ার খবরটি বেশ অভিনবভাবে প্রকাশ করেছে কর্ণালি ইয়াকস। সরাসরি কোনো ঘোষণা না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জামের ছবি প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি। সেই পোস্টের মাধ্যমেই আকবরের সঙ্গে চুক্তির বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৮৬ ম্যাচ খেলেছেন আকবর। এ সময়ে ১৩০.৬৭ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ১ হাজার ১৮০ রান। এবারই প্রথম বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
আসন্ন এনপিএলে আকবরের পাশাপাশি বাংলাদেশের আরও একজন অভিজ্ঞ ক্রিকেটারকে দেখা যাবে। অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স।
আট দল নিয়ে আগামী ১৭ নভেম্বর শুরু হবে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। টুর্নামেন্ট চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কাঠমান্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সব ম্যাচ।








