Logo

৩০ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২১:২৪
৩০ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। মাত্র ৩০ বলেই সেঞ্চুরি পূর্ণ করে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড।

বিজ্ঞাপন

ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেন বাঁহাতি এই ব্যাটার। এরপর চার-ছক্কার বৃষ্টিতে আফগান বোলারদের ওপর চড়াও হন তিনি। মাত্র ৩০ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি শতক।

এই ইনিংসের মাধ্যমে টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন অভিষেক। এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনের দখলে। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও ৩৩ বলে টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন। তবে সেই ইনিংসটি ছিল গাম্বিয়ার বিপক্ষে। গাম্বিয়া আইসিসির পূর্ণ সদস্য দেশ নয়।

সহযোগী দেশগুলোকেও হিসাবের মধ্যে ধরলে অভিষেকের ৩০ বলে সেঞ্চুরি টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় দ্রুততম। এই তালিকার শীর্ষে আছেন এস্তোনিয়ার সাহিল চৌহান। সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২৯ বলে শতক করে দ্বিতীয় অবস্থানে আছেন তুরস্কের মুহাম্মদ ফাহাদ, যিনি বুলগেরিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন।

তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি অভিষেক। শতক পূরণের পর খেলেছেন আরও মাত্র চার বল। শেষ পর্যন্ত ৩৪ বলে ১০৮ রান করে আউট হন তিনি। তার বিধ্বংসী ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD