Logo

বাংলাদেশিদের অসীম সাহসের নাম পদ্মা সেতু: তামিম

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
বাংলাদেশিদের অসীম সাহসের নাম পদ্মা সেতু: তামিম
ছবি: সংগৃহীত

৬.১৫ কিলোমিটারের পদ্মা সেতু এ যেন সেতু নয়, বাঙ্গালি জাতির গৌরব। যেটি দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অর্জন। যে অর্জন কেবলই দেশের মানুষের। নিজস্ব অর্থায়নে ...

বিজ্ঞাপন

৬.১৫ কিলোমিটারের পদ্মা সেতু এ যেন সেতু নয়, বাঙ্গালি জাতির গৌরব। যেটি দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অর্জন। যে অর্জন কেবলই দেশের মানুষের। নিজস্ব অর্থায়নে খরস্রোতা পদ্মার বুকে এ সেতু নির্মাণ করেছে বাংলাদেশ।

যে গৌরবময় অর্জন বাংলাদেশি মানুষের ঐক্যের কারণে তৈরি হয়েছে বলে বিশ্বাস বাংলাদেশ ক্রিকেটের সেরা ওপেনার এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে পদ্মা সেতু অর্জন নিয়ে এক ভিডিও দিয়েছেন তামিম। যেখানে অল্প সময় কথা বলেছেন তামিম।

বিজ্ঞাপন

এই ওপেনার ভিডিওতে বলেছেন, “পদ্মা সেতু মানে আমরা বাংলাদেশি মানুষরা যদি এক সঙ্গে কিছু করতে চাই, আমরা সবই পারি।”

এ ছাড়াও ভিডিওতে বাংলাদেশের ইতিহাস ও বর্তমান তুলে ধরা হয়। ভিডিওতে বলা হয়, “আমাদের বলা হলো বাংলা ভাষা থাকবে না, ৩০ কোটি মানুষ আজ বাংলায় কথা বলে। ১৯৬৬ সাল, ছয় দফা মানবে না। জ্বালিয়ে দিলাম আন্দোলনের আগুণ। ১৯৬৯, আমাদের শেখ মুজিবুর রহমান জেলে, ওরা ছাড়বে না। কিন্তু বাধ্য করলাম ছাড়তে। ১৯৭০ ইলেকশন জিতলাম। ওরা বলল আমাদের ক্ষমতা দেবে না। ৭১ এর ৭ই মার্চ, আঙুল তুলে বললাম, দাবায়ে রাখতে পারবা না। ওরা বলল স্বাধীনতা দেবে না। যুদ্ধ হলো। তাড়িয়ে দিলাম, জন্ম নিলাম বাংলাদেশ। ১৯৭৫ সাল, নৃশংসভাবে হত্যা হলেন জাতির পিতা। কিন্তু আজ কোটি বাঙলির মনে প্রাণে তিনি প্রবলভাবে জীবিত। বলা হলো, বাংলাদেশ নাকি তলাবিহীন ঝুড়ি কিন্তু আজ আমাদের মাথাপিছু আয় অনেক দেশের চেয়ে বেশি। ওরা বলেছিল, ডিজিটাল বাংলাদেশ হবে না। আজ গোটা পৃথিবী বলে আমরা ডিজিটাল বাংলাদেশের মানুষ। ১৫ বছর ধরে শুনছি পদ্মা সেতু হবে না, সবাই মুখ ফিরিয়ে নিলো। কিন্তু বাংলাদেশ পারল। একজোট হলে আমরা সবই পারি।’

এই ভিডিও পোস্ট করে তামিম ক্যাপশনে লিখেছেন, “পদ্মা সেতু, আজ সকল বাংলাদেশির অসীম সাহসের আরেক নাম। হাজার বছর ধরে, আমরা নানা প্রতিকূলতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি পৃথিবীর বুকে। নিজেদের টাকায় এতো বড় বাজেটের প্রকল্প বাস্তবায়ন করে, আমরা বিশ্বকে আরও একবার অর্থনৈতিক বিজয় ও প্রবল মনোবলের প্রমাণ দিলাম- বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দৃঢ় নেতৃত্বে।”

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD