Logo

আর্জেন্টিনার কাছে হারের ক্ষত এখনও রয়ে গেছে ইংল্যান্ডের

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২২:০৬
আর্জেন্টিনার কাছে হারের ক্ষত এখনও রয়ে গেছে ইংল্যান্ডের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পর প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ইংল্যান্ড। আগামী ২৬ সেপ্টেম্বর নেশনস লিগে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে দলটি। ম্যাচটির আগে ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড জানিয়েছেন, বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের ব্যথা এখনও দলের মনে রয়ে গেছে।

বিজ্ঞাপন

আটলান্টায় অনুষ্ঠিত সেই সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় ইংল্যান্ড। শেষ দিকে দুটি গোল হজম করে বিদায় নিতে হয় তাদের। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বুকায়ো সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে আসর শেষ করে ইংল্যান্ড।

২৫ বছর বয়সী আর্সেনাল উইঙ্গার সাকা বুধবার বিবিসিকে বলেন, ‘অবশ্যই, আমাদের মনে এখনও ক্ষত রয়ে গেছে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, বিশ্বকাপে দলের মধ্যে আত্মবিশ্বাস ও ঐক্য ছিল। শুধু খেলোয়াড়রা নয়, পুরো দেশই বিশ্বাস করেছিল তারা সফল হতে পারে। তবে এখন সেই অধ্যায় পেছনে ফেলে নতুন আন্তর্জাতিক মৌসুম ও সামনে থাকা ম্যাচগুলোতে মনোযোগ দিতে চান তারা।

বিজ্ঞাপন

সাকা বলেন, ‘আপনি যত দ্রুত সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ক্ষত তো ক্ষতই, আর তা নিজে থেকেই সেরে ওঠে।’

বিশ্বকাপের পর ইংল্যান্ডের প্রথম ম্যাচ হবে স্পেনের বিপক্ষে। এরপর ২৯ সেপ্টেম্বর ও ৬ অক্টোবর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তারা। মাঝখানে ৩ অক্টোবর ক্রোয়েশিয়ার বিপক্ষেও মাঠে নামবে ইংল্যান্ড।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD