বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় আগামী ৯ অক্টোবর লন্ডনের ক্রাউন কোর্টে তার হাজির হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
২৪ বছর বয়সী রবিন দাস ইংল্যান্ডের লেটনস্টোনে জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন। তার পৈত্রিক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জে। ডানহাতি এই ব্যাটার ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হয়ে খেলেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগে রবিনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। চলতি বছরের ২৩ জুলাই তার বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়।
অভিযোগ আনার আগে ২১ জুলাই ওয়ানডে কাপে এসেক্সের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন রবিন। ওই ম্যাচে তিনি ২৯ রান করেন। এরপর থেকে তাকে আর দলের হয়ে খেলতে দেখা যায়নি।
বিজ্ঞাপন
এসেক্সের হয়ে রবিন এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ও ২৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। ২০২০ সালে কাউন্টি দলটির হয়ে তার অভিষেক হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রবিনের বিরুদ্ধে মামলার বিষয়ে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে, ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ এক পুরুষ খেলোয়াড় সম্প্রতি ক্লাবের কার্যক্রমের বাইরে ঘটে যাওয়া একটি ঘটনার কারণে আদালতে হাজির হয়েছেন।
রবিনের বাবা মৃদুল কান্তি দাস বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা। বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় রবিন দেশের ক্রিকেটপ্রেমীদের কাছেও পরিচিত। ২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি।
বিজ্ঞাপন
তবে রবিন দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো আদালতে বিচারাধীন। অভিযোগের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়নি। আগামী ৯ অক্টোবর আদালতে হাজিরার পর মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে।








