Logo

কৌতুকের ছলে ব্রাজিলের একাদশ ফাঁস করলেন আনচেলত্তি

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩২
কৌতুকের ছলে ব্রাজিলের একাদশ ফাঁস করলেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের বড় ম্যাচের আগে সাধারণত একাদশ প্রকাশ করতে চান না কোনো কোচ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সেই রীতি ভেঙে সংবাদ সম্মেলনেই ব্রাজিলের সম্ভাব্য একাদশ জানিয়ে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। পুরো বিষয়টি অবশ্য করেছেন বেশ রসিকতার সুরে।

বিজ্ঞাপন

আগামীকাল শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এস্তেভাও উইলিয়ানের ক্লাব চেলসিতে কম খেলার সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন করা হয় আনচেলত্তিকে। জবাবে তিনি বলেন, ক্লাবের সিদ্ধান্তের সঙ্গে জাতীয় দলের পরিকল্পনা সবসময় এক হবে—এমন নয়।

আনচেলত্তির মতে, এস্তেভাওসহ তরুণ খেলোয়াড়রা ব্রাজিলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। ক্লাবে নিয়মিত সুযোগ না পেলেও জাতীয় দলে তাকে বিবেচনা করা হবে বলে জানান তিনি।

এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ নিয়ে প্রশ্ন করা হলে প্রত্যাশার বিপরীতে সরাসরি খেলোয়াড়দের নাম বলে দেন আনচেলত্তি। তার দেওয়া একাদশে গোলরক্ষক হিসেবে থাকছেন হুগো সুজা। রক্ষণে ম্যাথিউজিনহো, মার্কিনিয়োস, ভিটর রেইস ও ডগলাস সান্তোস।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মাঝমাঠে দানিলো ও ব্রুনো গুইমারেসের সঙ্গে আক্রমণভাগে থাকছেন এস্তেভাও, রাফিনিয়া, এন্ড্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।

একাদশের নাম বলার পরই অবশ্য সাংবাদিকদের উদ্দেশে আনচেলত্তি মজা করে বলেন, ‘তবে এতে অভ্যস্ত হয়ে পড়বেন না, এতে অভ্যস্ত হয়ে পড়বেন না!’

বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা রাফিনিয়াকে নিয়েও প্রশংসা করেছেন ব্রাজিল কোচ। অন্যদিকে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের সাম্প্রতিক পারফরম্যান্স প্রত্যাশামতো না হলেও তার ওপর আস্থা রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি এবং ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD