Logo

কোচের সঙ্গে দ্বন্দ্বে ক্যাম্প ছেড়েছেন মোহাম্মদ সালাহ!

profile picture
ক্রীড়া ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:০৮
কোচের সঙ্গে দ্বন্দ্বে ক্যাম্প ছেড়েছেন মোহাম্মদ সালাহ!
ছবি: সংগৃহীত

মিসরের জাতীয় দলের ক্যাম্পের ভেতরে কলহের আভাস স্পষ্ট হয়ে উঠেছে।২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ড্রেসিংরুমে চাপা উদ্বেগ বাড়তে শুরু করেছে।

বিজ্ঞাপন

৬০ মিনিটে কোচ হোসাম হাসান মোহাম্মদ সালাহকে মাঠ থেকে তুলে নেন। ট্যাকটিক্যাল কারণেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জোর দিয়ে বলেছেন মিসরের কোচ। কোনো চোট না থাকা সত্ত্বেও মাঠ ছাড়ার কারণে ক্ষিপ্ত হয়েছেন অধিনায়ক সালাহ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মিসরীয় সাংবাদিক আহমেদ আব্দেল বাসেত জানিয়েছেন, সালাহ ইতোমধ্যে ক্যাম্প ছেড়ে চলে গেছেন। কাউকে কিছু না বলেই তিনি ক্যাম্প ত্যাগ করেছেন। মূলত আর কোনো বিতর্কে জড়াতে চান না তিনি।

মিসরের ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য বিবৃতি দিয়ে ভিন্ন কথা জানিয়েছে। তারা বলেছে, হাসান দক্ষিণ সুদান ম্যাচ থেকে সালাহকে বিশ্রাম দিয়েছেন। কারণ ওই খেলা হবে কৃত্রিম ঘাসের মাঠে। খেলোয়াড়ের সুরক্ষার কথা বিবেচনা করে দক্ষিণ সুদান ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখতে সালাহ ও টেকনিক্যাল স্টাফদের মধ্যে অ্যাঙ্গোলা ম্যাচের আগেই একটি মৌখিক চুক্তি হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD