শেষ বিশ্বকাপে দলকে জেতানোই কোহলির প্রধান লক্ষ্য

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে দেখছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। শেষবারের মতো বিশ্বমঞ্চে নামার এই সুযোগকে কাজে লাগিয়ে দলের হয়ে সর্বোচ্চ অবদান রাখতে চান তিনি। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলকে যত বেশি সম্ভব ম্যাচ জেতানোই এখন তার প্রধান লক্ষ্য।
বিজ্ঞাপন
বিশ্বকাপের মঞ্চে কোহলির অতীত পারফরম্যান্সও অসাধারণ। ২০১৫ সালের আসরে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। সেই বিশ্বকাপে ৭৬৫ রান সংগ্রহ করে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন কোহলি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ৫৪ রান। তবে শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে ভারতের পরাজয়ে অসমাপ্ত থেকে যায় তার বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
আগামী বিশ্বকাপকে তাই সেই অপূর্ণতা পূরণের আরেকটি সুযোগ হিসেবে দেখছেন কোহলি। ব্যক্তিগত রেকর্ড বা মাইলফলকের চেয়ে প্রতিটি ম্যাচে দলের জয়ে কার্যকর ভূমিকা রাখার ওপর জোর দিতে চান তিনি। বিশেষ করে দল ফাইনালে পৌঁছালে ম্যাচ জেতানো ইনিংস খেলার স্বপ্ন রয়েছে তার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৭ ম্যাচ খেলে ৫৯-এর বেশি গড়ে পাঁচটি সেঞ্চুরি ও ১২টি ফিফটির সাহায্যে ১ হাজার ৭৯৫ রান করেছেন কোহলি। শেষ বিশ্বকাপে নিজের লক্ষ্য সম্পর্কে জিও স্টারকে দেওয়া বক্তব্যে তিনি দলীয় সাফল্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
বিজ্ঞাপন
কোহলি বলেন, ‘তাই (বিশ্বকাপে) আমার লক্ষ্য হলো দলের জন্য যতটা সম্ভব বেশি ম্যাচ জেতা – ৬০-৭০ শতাংশ ম্যাচ জিততে পারলেও সেটা অসাধারণ হবে। আমার স্বপ্ন হলো ফাইনালে কোনো স্কোর তাড়া করার মতো করে ম্যাচ জেতানো, শেষ মুহূর্তের ইনিংস খেলা। এটাই আদর্শ পরিস্থিতি। যদি তা হয়, তো দারুণ। আর যদি না-ও হয়, আমরা বিশ্বকাপ জিতলেও আমি সমান খুশি হব।’
কোহলির কথায় স্পষ্ট, নিজের শেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যক্তিগত অর্জনের চেয়ে ভারতের হাতে শিরোপা তুলে দেওয়াকেই বড় করে দেখছেন তিনি। আর ফাইনালে দলকে জেতানোর মতো ইনিংস খেলার স্বপ্ন পূরণ হলে সেটি হবে তার জন্য বাড়তি প্রাপ্তি।








