Logo

ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সিরিজকে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৩৭
ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সিরিজকে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি
ছবি: সংগৃহীত

চলতি বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে দুটি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং বাকি দুটি দক্ষিণ আফ্রিকার মাঠে। এই চার ম্যাচকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের বক্তব্যেও বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের যে টেস্ট সিরিজটা আছে, ওইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেটাকে বেশি গুরুত্ব দিয়ে এগোচ্ছি।”

আসন্ন আফগানিস্তান টেস্টেও পুরোপুরি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চায় না বাংলাদেশ। তবে কয়েকজন নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাশার।

তিনি বলেন, “পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাব কি না—মনে হয় না। কারণ আমরা আফগানিস্তান টেস্ট ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজকে খুব সিরিয়াসলি নিচ্ছি। আমার মনে হয় আমরা একটি ভালো মোমেন্টামে আছি। সেই মোমেন্টামটা আমরা নষ্ট করতে চাই না।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে কয়েকজন ক্রিকেটারকে পরখ করার সুযোগ থাকবে জানিয়ে প্রধান নির্বাচক বলেন, “আমরা অবশ্যই ৩-৪ জন প্লেয়ারকে দেখার চেষ্টা করব। কিন্তু আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে ম্যাচ কীভাবে জিতব।”

এদিকে দলের বেঞ্চের শক্তি নিয়েও সন্তুষ্ট বাশার। অস্ট্রেলিয়া সফরে নাহিদ রানা ও শরিফুল ইসলাম খেলতে না পারলেও বাংলাদেশ প্রতিপক্ষকে অলআউট করতে পেরেছিল বলে উল্লেখ করেন তিনি।

বাশার বলেন, “আমাদের দল যখন অস্ট্রেলিয়া গেছে, নাহিদ তখন খুব ভালো করছে, কিন্তু সে খেলতে পারেনি। শরিফুলও খেলতে পারেনি। কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে অলআউট করেছি। সুতরাং এটা আমাদের জন্য ভালো বিষয় যে আমাদের বেঞ্চ খুবই শক্তিশালী।”

বিজ্ঞাপন

আগামী ম্যাচগুলোতে এই শক্তিশালী বেঞ্চ ও বর্তমান মোমেন্টাম কাজে লাগিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জয়ের লক্ষ্য নিয়েই এগোতে চায় বাংলাদেশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD