Logo

জীবিত ডলফিন ভেসে এলো কক্সবাজার সমুদ্র সৈকতে

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
জীবিত ডলফিন ভেসে এলো কক্সবাজার সমুদ্র সৈকতে
ছবি: সংগৃহীত

কক্সবাজারে সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি ডলফিন। মঙ্গলবার (২৩আগস্ট) দুপুরে ইনানীর পাটুয়ারটেক থেকে কিছুদুর সমুদ্র সৈকতে ভেসে আসে।  কক্সবাজার পর...

বিজ্ঞাপন

কক্সবাজারে সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি ডলফিন। মঙ্গলবার (২৩আগস্ট) দুপুরে ইনানীর পাটুয়ারটেক থেকে কিছুদুর সমুদ্র সৈকতে ভেসে আসে। 

 
কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্টেট মাসুম বিল্লাহ জানান, দুপুরের দিকে পাটুয়ার টেকের একটু পর সমুদ্র সৈকতে একটি ডলফিন দেখতে পান স্থানীয় জেলেরা।

খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে সেখানে দায়িত্বরত বীচ কর্মীদের পাঠানো হয়। পরে বীচ কর্মীরা ডলফিনটি জীবিত দেখতে পেয়ে সাগরে ছেড়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু ডলফিনটি আবার তীরে ফিরে আসে।

বিজ্ঞাপন

তিনি জানান, ডলফিনের পেট ও শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্নি আছে। যার কারণে ডলফিনটি দূর্বল হয়ে গেছে। এই জলজ প্রাণীটিকে বীচ কর্মীদের হেফাজতে রাখা হয়েছে। চিকিৎসা করে সুস্থ্য হলে ডলফিনটি সাগরে ছেড়ে দেয়া হবে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD