Logo

বাউফলের শ্রেষ্ঠ শিক্ষিকা শিরিন আক্তার

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
বাউফলের শ্রেষ্ঠ শিক্ষিকা শিরিন আক্তার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিরিন আক্তার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে নির্বাচিত হয়েছেন।গতকাল বু...

বিজ্ঞাপন

পটুয়াখালীর বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিরিন আক্তার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) বাউফল উপজলা নির্বাহী অফিসার মো. আল আমিন শিরিন আক্তারকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশীষ ঘোষ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার অলিউল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হুমায়ুন কবির, প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন লিপি ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

শিরিন আক্তার উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তার বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দদের ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD