Logo

আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
১৯ মার্চ, ২০২৬, ১৪:৪১
আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ভ্যালু ভাউচার পদ্ধতিতে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের আওতায় দুই দিনে উপজেলার ৫৩২টি পরিবার খাদ্য সহায়তা পেয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, হলদিয়া ও আঠারগাছিয়া ইউনিয়নের সুবিধাবঞ্চিত এসব পরিবারের প্রত্যেককে ৬ হাজার টাকা মূল্যের ভাউচার দেওয়া হয়। ১৭ ও ১৮ মার্চ আমতলী উপজেলার ‘স্বপ্ন’ সুপারশপ আউটলেটে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়, যেখানে উপকারভোগীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পেরেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. সাখাওয়াত শান্ত উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, রমজান ও ঈদ হলো সহমর্মিতা ও ভাগাভাগির সময়। প্রচলিত ত্রাণ বিতরণের পরিবর্তে ভাউচার পদ্ধতি চালুর মাধ্যমে উপকারভোগীদের পছন্দ ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে পরিবারগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে, যা তাদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ একদিকে যেমন দরিদ্র মানুষের জন্য সহায়ক, অন্যদিকে তাদের আত্মসম্মান অটুট রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD