Logo

কুড়িগ্রামে জাসাসের কর্মী সভা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
কুড়িগ্রামে জাসাসের কর্মী সভা
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম জেলা সদরে জাসাস কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে জাসাস কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে দাদা মোড়...

বিজ্ঞাপন

কুড়িগ্রাম জেলা সদরে জাসাস কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে জাসাস কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে দাদা মোড়স্থ আলমাস কমিউনিটি সেন্টার হল রুমে কর্মী সভা অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক ফেরদৌস ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এড. ফরহাদ হোসেন নিয়ন, জাসাস কেন্দ্রীয় কমিটি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য রুস্তম আলী প্রামাণিক, মো. নাহিদ উল্লাহ চৌধুরী। 

কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন জাসাস কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা লিটন, জাসাস নেতা জাকি মো. আহসান হাবিব সজিব, মো. নুরজামাল বাহাদুর, মো. রফিকুল ইসলাম রফিক, মো. আনোয়ারুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম, মো. মাহাতাব হোসেন, মাহামুদুল হাসান নয়া, নাছিমা আক্তার সাথী, জাহিদ হাসান মন্ডল, নুর ইসলাম সোহেল, জিন্নাত আরা বেগম পারুল প্রমূখ। 

কর্মী সভায় প্রধান অতিথি জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে জাসাসকে শক্তিশালী করতে আমরা সারা বাংলাদেশ ব্যাপী কার্যক্রম হাতে নিয়েছি। ইতোমধ্যে ৫০টি জেলা কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি’র সহযোগি সংগঠন হিসেবে জাসাস এর নেতাকর্মীরা রাজপথে থেকে লড়াই করবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD