Logo

বাস চাপায় প্রাণ গেল এক পরিবারের ৩ সদস্যের

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২২, ১১:২২
বাস চাপায় প্রাণ গেল এক পরিবারের ৩ সদস্যের
ছবি: সংগৃহীত

আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যাই এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৭ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে এ দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- মাসুদুর রহমান (৫৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলেই মেয়েটির মা মারা যান। 

ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যাই। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD