তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় আলিফ (৩) নামের এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে তেতুঁলতলা নামক পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটি সুরুলিয়া ইউনিয়নের শার্শা গ্রামের মাজেদ গাজী ও সিমা বেগমের ছেলে।
বিজ্ঞাপন
মৃত শিশুর মামা লাবু গাজী বলেন, আমার বোন সিমা বেগম কিছুদিন ধরে বালিয়াদহ গ্রামে আমাদের এখানে থাকে। তার ছেলে আলিফকে নানা নবা গাজী ও নানী করুণা বেগমের কাছে রেখে হলুদ শুকানোর কাজে যায়। দুপুরে দিকে শিশুটি মগ নিয়ে নানির সাথে পুকুর ঘাঠে খেলা করছিল। অসাবধানতাবসত সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে মৃত: অবস্থায় পানি থেকে তোলা হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্রমর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।








