Logo

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন রোকনুজ্জামান

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৫ মার্চ, ২০২৬, ১৪:৫৫
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন রোকনুজ্জামান
ফাইল ছবি।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়ায় নগরজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা যায়, রোকনুজ্জামান সরকার রোকন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতির দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তাকে সদস্যসচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

দলীয় নেতাকর্মীদের দাবি, প্রায় দেড় দশক ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। কঠিন সময়ে মাঠে থেকে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার কারণে তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি ‘রোকন’ নামেই অধিক পরিচিত।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের যেকোনো কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং নেতাকর্মীদের বিপদ-আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন।

এদিকে তাকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছার বন্যা বইছে। বিশেষ করে ফেসবুকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট ও শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নেতাকর্মীরা বলেন, একজন ত্যাগী ও সৎ নেতাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় ময়মনসিংহবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন প্রশাসকের নেতৃত্বে ময়মনসিংহ নগরীর উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD