Logo

নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২২, ১২:১৫
নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
ছবি: সংগৃহীত

র‌্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হন

বিজ্ঞাপন

‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভূক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত হয়েছে। 

সোমবার সকালে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনার সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হন।

বিজ্ঞাপন

নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, কৃষি কর্মকর্তা মো. মতিন বিশ্বাস, সহকারি প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান,নাগরপুর মহিলা অর্নাস কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান , চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শত্তকত হোসেন, সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, নির্বাচন অফিসার মো. আরশেদ আলী প্রমুখ।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD