Logo

নড়াইলে নৌকাডুবিতে প্রাণ গেল মা-ছেলের

profile picture
জনবাণী ডেস্ক
১ জানুয়ারি, ২০২৩, ১০:০৭
নড়াইলে নৌকাডুবিতে প্রাণ গেল মা-ছেলের
ছবি: সংগৃহীত

উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় করে কয়েকজন অপরপাড়ে পার বাহিরডাঙ্গায় যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

নড়াইলের কালিয়া উপজেলায়  ইঞ্জিনচালিত নৌকা ডুবে মা ও ছেলের প্রাণহানি হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার টিকে উপজেলার নবগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহরা হলেন, নাজমা বেগম (২৫) ও তার শিশু ছেলে তাছিম শেখ। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৪-৫ জন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন  কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম।

বিজ্ঞাপন

জানা গেছে, উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় করে কয়েকজন অপরপাড়ে পার বাহিরডাঙ্গায় যাচ্ছিলেন। কিছু দূর গেলে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে দুইজন মারা যান এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এ ছাড়াও পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে রয়েছেন।

কালিয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, নৌকাটিতে ১৮ থেকে ২০ জনের মতো লোক ছিলেন। এর মধ্যে শিশুসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন সাঁতরে তীরে উঠলেও ৪-৫ জন নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD