Logo

দিরাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
৬ জানুয়ারি, ২০২৩, ১৭:০৪
দিরাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ছবি: সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ইংরেজি বিষয়ক ও বেকার যুব মহিলাদের বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে

বিজ্ঞাপন

সুনামগঞ্জের দিরাইয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ইংরেজি বিষয়ক ও বেকার যুব মহিলাদের বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শিক্ষকদের ও যুব উন্নয়ন অফিসে বেকার যুব মহিলাদের ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন দিরাই উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। 

বিজ্ঞাপন

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুশহাক আলী, যুব উন্নয়ন কর্মকর্তা জহির রায়হান, সাংবাদিক জিয়াউর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

জানা যায়, ইউজিডিপি, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় এ প্রশিক্ষণ কোর্সে ৫০ জন শিক্ষককে ৬ দিনব্যাপী ইংরেজি বিষয়ক প্রশিক্ষণ ও ২০ জন বেকার যুব মহিলাকে ১০ দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD