Logo

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জানুয়ারি, ২০২৩, ১৩:২৩
মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

মাদারীপুর ডাসার উপজেলায় পানিতে ডুবে আমির হামজা নামে ৫বছরের এক শিশু মারা গেছে।

বিজ্ঞাপন

মাদারীপুর ডাসার উপজেলায় পানিতে ডুবে আমির হামজা নামে ৫বছরের এক শিশু মারা গেছে। 

সোমবার (২৩ জানুয়ারি) সকালে বাড়ির পুকুরে ডুবে মারা যায় শিশুটি। মৃত শিশু বালিগ্রাম ইউনিয়নের মাওলা মাতুব্বরের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও হাসপাতাল সুত্রে জানা যায় , সকালে মায়ের সাথে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল শিশুটি। তাকে রেখে মা বাড়ির উঠানে কাজ করতে গেলে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পরে যায়। 

বিজ্ঞাপন

কিছু সময় পর শিশুটিকে খোজাখুজি করে পানিতে ভাসতে দেখা যায়।  স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত্যু ঘোষণা করে। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD