Logo

৮ লক্ষ ৫০ হাজার টাকার ফেন্সিডিল আটক

profile picture
জনবাণী ডেস্ক
৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৪:০০
৮ লক্ষ ৫০ হাজার টাকার ফেন্সিডিল আটক
ছবি: সংগৃহীত

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তার হেফাজতে থাকা উক্ত পিকআপের পিছনে মালামাল বহন করার স্থান হতে আসামী দেখানো ও নিজ হাতে বের করে দেয়া মতে ৪টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে মোট ৮৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়

বিজ্ঞাপন

র‌্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে সীতাকুন্ড হতে ৮৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী আটক পূর্বক মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি পিকআপ জব্দ করা হয়েছে। র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রাম এর দিকে নিয়ে যাচ্ছে। 

এই তথ্যের ভিত্তিতে গত রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৩ টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। 

বিজ্ঞাপন

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা উক্ত গাড়ীটি থামানোর সংকেত দিলে গাড়ীটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা গাড়ীসহ আসামী মো. শাহজাহান (৪০), পিতা- মৃত সিরাজুল হক, সাং- দলিল পোদাইনগর, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। 

বিজ্ঞাপন

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তার হেফাজতে থাকা উক্ত পিকআপের পিছনে মালামাল বহন করার স্থান হতে আসামী দেখানো ও নিজ হাতে বের করে দেয়া মতে ৪টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে মোট ৮৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। 

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে।  উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD