Logo

মেঘনায় জেলের জালে ১৬০ কেজির শাপলা পাতা মাছ

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১৭:৫৪
মেঘনায় জেলের জালে ১৬০ কেজির শাপলা পাতা মাছ
ছবি: সংগৃহীত

মাছটি ছিদ্দিক বেপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নিয়েছে এটি ঢাকায় পাঠানো হবে উপজেলার মোল্লা বাড়ির

বিজ্ঞাপন

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১৬০ কেজি ওজনের শাপলা পাতা মাছ।  

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলেরা মাছটি উপজেলার মতিরহাট ঘাটে নিয়ে আসেন। জোয়ারে বঙ্গোপসাগর থেকে মাছটি ভেসে আসতে পারে বলে ধারণা স্থানীয়দের। মাছটি দেখতে উৎসুক জনতা ঘাটে ভিড় জমিয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ী মো. খোকন জানান, উপজেলার মোল্লা বাড়ির জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। মাছটি ছিদ্দিক বেপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নিয়েছে। এটি ঢাকায় পাঠানো হবে। 

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এটি সামুদ্রিক মাছ। জোয়ারের সময় সাগর থেকে মাছটি নদীতে চলে আসে। তখন জেলেদের জালে মাছটি ধরা পড়ে। বঙ্গোপসাগরের কাছাকাছি হওয়ায় ছোট আকারের শাপলা পাতা মাছ প্রায়শই মেঘনা নদীতে ধরা পড়ে। তবে মেঘনার কমলনগর অংশে এতো বড় শাপলা পাতা মাছ ধরা পড়ার ঘটনা এটিই প্রথম।  

তিনি আরও বলেন, বাজারে এ মাছের চাহিদা রয়েছে। বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে ‌‌হাউস মাছ বলা হলেও এর নাম রে ফিন ফিস বা স্টিং ফিস। তবে শাপলা পাতা মাছ নামেই বেশি পরিচিত।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD