Logo

গাজীপুরে রিসোর্ট থেকে ১০ তরুণ-তরুণী আটক

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১৮:১৩
গাজীপুরে রিসোর্ট থেকে ১০ তরুণ-তরুণী আটক
ছবি: সংগৃহীত

পুষ্পদাম রিসোর্টে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১০ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ

বিজ্ঞাপন

গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় পুষ্পদাম রিসোর্টে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১০ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে পাঁচজন নারী ও পাঁচজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে তাদেরকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত ১০ জনের মধ্যে ফারুক হোসেন (৩৫), আলমগীর হোসেন (২৯), মো. ওসমান গণি (৩০), শাহ আলম (২৯) এবং কামাল হোসেনের নাম জানিয়েছে। নারীরা সবাই বিবাহিতা। তারা বাইরে থেকে ভেলেন্টাইন দিবসে ফূর্তি করতে রিসোর্টে গিয়েছিলেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD