Logo

ঈশ্বরগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতায় নিহত ১, আহত ৪

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
ঈশ্বরগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতায় নিহত ১, আহত ৪
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতায় ১ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার মৃত্যু হয় । এঘটনায় আরো ৪ জন আহত হয়েছে।এলাকাবাসি থেকে জানা যায়, উপ...

বিজ্ঞাপন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতায় ১ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার মৃত্যু হয় । এঘটনায় আরো ৪ জন আহত হয়েছে।

এলাকাবাসি থেকে জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নুরুল আমিনের ছেলে পাবেল মিয়া (২২) সপ্তম ধাপের ইউপি নির্বাচনে মেম্বার পদে মতিউর রহমান বাচ্চুর পক্ষে কাজ করে। কিন্তু তার পার্শবর্তী বাড়ির আব্দুস সালামসহ অন্যরা অপর মেম্বার প্রার্থী মোহাম্মদ আলীর পক্ষে কাজ করে। কিন্তু নির্বাচনে বিজয়ী হয় মোহাম্মদ আলী। নির্বাচনে বিজয়ী হওয়ার পর মোহাম্মদ আলীর কর্মী আব্দুস সালাম ও রমজান আলীসহ তাদের দলবল পরাজিত প্রার্থী বাচ্চুর পক্ষে কাজ করায় নিহত পাবেল ও তার বাবা নুরুল আমিনসহ অন্যদের হুমকি ধামকি দিতে থাকে। এ অবস্থায় নির্বাচনের পরদিন (মঙ্গলবার) সকালে রমজান আলী তার দলবল নিয়ে বাড়ির সামনে নিহত পাবেলসহ সবাইকে ডেকে নিয়ে যায়। তারপর রমজানসহ প্রায় ২৫ জন বাশের লাটি দিয়ে নিহত পাবেল ও তার বাবাসহ বেশ কয়েক জনকে পিটিয়ে আহত করে। এসময় পাবেলের মাথায় প্রতিপক্ষ আল-আমিন হাতে থাকা লাঠির আঘাতে পাবেল মাটিতে লুটিয়ে পড়ে। এঅবস্থায় স্থানীয়রা পাবেল সহ আহত সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পাবেলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। এঘটনায় ৪ জন আহত হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

বিজ্ঞাপন

আহতরা হলেন নিহত পাবেলের বাবা নুরুল আমিন, চাচাতো ভাই জুয়েল মিয়া, রইছ উদ্দিন ও তার স্ত্রী হাজেরা খাতুন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের মিয়া জনবাণীকে বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএ/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD