Logo

লালমনিরহাটে ৪৫০ ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
২৮ জুলাই, ২০২৬, ১৬:০৯
লালমনিরহাটে ৪৫০ ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

লালমনিরহাট সদর উপজেলায় ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালমনিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিডিআর রোড, আলোরুপা মোড় এলাকার বিডিআরহাট পাড়ার বাসিন্দা এ কে এম জাহিদ হাসান (শাহিন) (৪৬) ও তার স্ত্রী মোছা. লাকি (৩৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা লালমনিরহাট সদর থানাধীন পৌরসভার মিশন মোড় থেকে স্টেশনগামী পাকা সড়কের সেহাওড়াদী মাঠের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন অবস্থায় ওই স্বামী-স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তার এ কে এম জাহিদ হাসান (শাহিন) মৃত হায়দার আলী ও মৃত ফাতেমা খাতুনের ছেলে। তার স্ত্রী মোছা. লাকি মৃত খোকন ও মোছা. আমেনা বেগমের মেয়ে।

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD