Logo

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:০৩
হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ছবি: সংগৃহীত

নিহত ব্যাক্তি কোন দেশের নাগরিক সেটি নিশ্চিত হতে ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বিজ্ঞাপন

হিলি সীমান্তে ভারতীয়  সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নাগরিক  নিহত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ায়রি) রাত ৮টার দিকে ধরন্দা এলাকার ২৮৫ নং মেইন পিলারের ২৫নং সাব পিলার সংলগ্ন  ভারত অভ্যন্তরে ঘটনা টি ঘটছে।

বিজ্ঞাপন

২০বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল  রফিকুল ইসলাম জানান, নিহত ব্যাক্তি কোন দেশের নাগরিক সেটি নিশ্চিত হতে ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বিজ্ঞাপন

হাকিমপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার পর  এলাকাবাসি সীমান্তে ২ রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি  হাকিমপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ধরন্দা গ্রামের আবুল হোসের ছেলে  শাহাবুল হোসেন বাবু ২৩ নামের এক যুবক নিহত হয়েছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD