Logo

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৭
ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স উনত্রিশ বছর।

বিজ্ঞাপন

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স উনত্রিশ বছর। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

সকাল দশটার দিকে লাশটি উদ্ধার শেষে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা এ তথ্যটি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক  ছোটন শর্মা বলেন,বুধবার সকালে ওই এলাকায় রেললাইন পারাপার হতে গেলে ট্রেনে কাটা পড়েন ওই নারী। এ সময় তার শরির ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

 

তিনি আরো বলেন, মৃত নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।তবে কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায় নি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD