কটিয়াদীতে মহান মে দিবস পালিত

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মহান মে দিবস উদযাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ঘোড়াঘাটে মহান মে দিবস পালিত
উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকারসহ আরও অনেকে।
মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন—নির্মাণ শ্রমিক, পরিবহণ শ্রমিক, ট্রাক ও ভ্যানচালক, কুলি শ্রমিক, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনের সদস্যরা শোভাযাত্রায় অংশ নেন।
বিজ্ঞাপন
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।








