ঘোড়াঘাটে মহান মে দিবস পালিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) পালিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) সকাল ১১টায় ঘোড়াঘাট থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (১২৮৯) উদ্যোগে রানীগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভ্যানসহ শ্রমিকদের একটি র্যালি বের হয়ে রানীগঞ্জ বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
বিজ্ঞাপন
পরে বিদ্যালয় মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাহফুজার রহমান মাহফুজ। তিনি একইসঙ্গে স্থানীয় রাজনৈতিক সংগঠনের দায়িত্বেও রয়েছেন।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাবলু মিয়া, রানীগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলীসহ অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপস্থিত শ্রমিকদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।








