Logo

তারাগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

profile picture
উপজেলা প্রতিনিধি
তারাগঞ্জ, রংপুর
১ মে, ২০২৬, ১৫:৪৯
তারাগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
ছবি: প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গরুহাটি এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক তারার আলো পত্রিকার সম্পাদক খবির উদ্দিন প্রামানিক, উপদেষ্টা আলহাজ্ব শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়াও থানা ও হাইওয়ে পুলিশের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন পেশার শ্রমিকরা অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে অধিকার আদায়ের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শ্রমিকদের অংশগ্রহণে মে দিবসের তাৎপর্য তুলে ধরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD