Logo

ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১৫:০৩
ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি জেলা পরিষদের  শ্রদ্ধা  নিবেদন
ছবি: সংগৃহীত

জেলা প্রশাসনের পরে একুশের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি জেলার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা

বিজ্ঞাপন

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হয়েছে জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রথম প্রহরে রাত রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন। 

বিজ্ঞাপন

সেসময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ড.এম হারুন অর রশীদ,  জেলা পরিষদের সচিব সেলিম রেজা , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন,জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দীকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের পরে একুশের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি জেলার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করেন  জেলা পরিষদের চেয়ারম্যান ড.এম হারুন অর রশীদ ও জেলা পরিষদের সচিব সেলিম রেজা, জেলা পরিষদের সদস্য মুসতাকিম মুনির সহ জেলা পরিষদের সদস্যবৃন্দ।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD