Logo

কনডম-পিলের দাম বেড়েছে

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১৭:৩৯
কনডম-পিলের দাম বেড়েছে
ছবি: সংগৃহীত

প্রতি প্যাকেট কনডম ৬ টাকা দরে বিক্রি হতো এরপর দেড় মাস আগে এর দাম ছিল ১০ টাকা

বিজ্ঞাপন

সব রকমের ওষুধের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম। বাজারে প্রায় প্রতিটি সামগ্রীতে ১০-৮০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানা গেছে। ফলে সরকারিভাবে সরবরাহকৃত জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দিকে ঝুঁকছে সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, জন্মনিয়ন্ত্রণ পিল নির্ধারিত মূল্যের তুলনায় দেড় থেকে দুই গুণ দামে বিক্রি হচ্ছে। দেড় মাস আগেও সবচেয়ে কম দামের প্রতি বক্স পিলের নির্ধারিত মূল্য ছিল ১৩ দশমিক ২১ টাকা। বর্তমানে এ ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে রকম ও কোম্পানিভেদে সর্বনিম্ন ২০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে এ পিল।

বিজ্ঞাপন

বেড়েছে কনডমের দামও। দুই বছর আগেও প্রতি প্যাকেট কনডম ৬ টাকা দরে বিক্রি হতো। এরপর দেড় মাস আগে এর দাম ছিল ১০ টাকা। বর্তমানে সর্বনিম্ন কনডমের দাম এখন ১২ টাকা। এছাড়া সেনসেশন সুপার এবং ব্র্যান্ড কনডম যথাক্রমে ৩০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

বাজারে প্রেগন্যান্সি টেস্ট কীটের দাম বেড়েছে কয়েকগুণ। প্রতিটি কিট বিক্রি হচ্ছে আগের থেকে ১৫-২০ টাকা বেশি দরে। বাজরে মান ও রকম ভেদে কিট বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকায়।

রাজশাহীর এক ফার্মেসি ব্যবসায়ী বলেন, বাজারে ওষুধের দামের পাশাপাশি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম অনেক বেড়েছে। সব সামগ্রীতে ১০-২০ টাকা বেড়েছে। 

বিজ্ঞাপন

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ড. কস্তুরি আমিনা কুইন জানান, বাজারে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বেড়েছে। তবে সরকারিভাবে আমরা বিনামূল্যে সব ধরনের সামগ্রী দিচ্ছি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দাম বাড়ার কারণে জন্মনিয়ন্ত্রণের ওপর কোনো প্রভাব পড়বে না। আমাদের কাছে পর্যাপ্ত জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পর্যাপ্ত মজুদ আছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD