Logo

বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজারহাট, কুড়িগ্রাম
৪ এপ্রিল, ২০২৬, ১৫:০৯
বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু, এলাকায় শোকের ছায়া
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন ৮ নম্বর ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন নয়ন (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মারা গেছেন।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নয়ন মরহুম আব্দুল হাকিম মেম্বারের পুত্র এবং উপজেলার পলাশপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে তিনি মোটর পাম্পের সাহায্যে পুকুরের পানি সেচের কাজ করছিলেন। কাজ শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে মনে করে সংযোগ গুছাতে যান। এ সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD