Logo

কাপাসিয়ায় হাম উপসর্গে শিশু হাসপাতালে ভর্তি

profile picture
উপজেলা প্রতিনিধি
কাপাসিয়া, গাজীপুর
৪ এপ্রিল, ২০২৬, ১৪:২৭
কাপাসিয়ায় হাম উপসর্গে শিশু হাসপাতালে ভর্তি
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রোগের উপসর্গ নিয়ে ১১ মাস বয়সী এক শিশু ভর্তি হয়েছে। শিশুটির নাম রায়ান আহ্মেদ, সে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং রাকিবের ছেলে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে শিশুটির জ্বর, সর্দি-কাশি এবং শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

শিশুটির পিতা রাকিব বলেন, “আমার ছেলের তিন দিন ধরে জ্বর ও ঠান্ডা ছিল। পরে শরীরে লালচে দানা ওঠে। আজ সকালে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার দেখার পর ভর্তি হওয়ার পরামর্শ দেন।”

বিজ্ঞাপন

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, “হামের উপসর্গ নিয়ে একটি শিশু আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছেন, শিশুদের হাম ও অন্যান্য সংক্রামক রোগ থেকে রক্ষা করতে প্রয়োজনীয় টিকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD