Logo

নামাজ থেকে ফেরার পথে উপজেলা চেয়ারম্যানকে গুলি

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:৫২
নামাজ থেকে ফেরার পথে উপজেলা চেয়ারম্যানকে গুলি
ছবি: সংগৃহীত

দুর্বৃত্তরা চেয়ারম্যান সাহেবকে পেছন থেকে গুলি করেছেন তাকে ঢাকায় পাঠানো হয়েছে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে

বিজ্ঞাপন

নরসিংদীর শিবপুরে নামাজ শেষে ফেরার পথে উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির গেইটে তার ওপর হামলা হয়।

বিজ্ঞাপন

শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান শনিবার ভোর ৫টার দিকে নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান। সেখান থেকে তিনি নামাজ আদায় করে শিবপুর বাজারস্থ বাড়িতে ফিরে যাচ্ছিলেন। ওই সময় হারুনুর রশিদ খান বাড়ির গেইটে পৌঁছালে মোটরসাইকেলে আগত মুখ বাঁধা ৩ সন্ত্রাসী তাকে পেছন থেকে লক্ষ্য করে পর পর ৩টি গুলি করে। তিনি পিঠে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, দুর্বৃত্তরা চেয়ারম্যান সাহেবকে পেছন থেকে গুলি করেছেন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD