Logo

শিক্ষার্থীকে ‘ব্লেড দিয়ে খুঁচিয়ে মরিচের গুঁড়া’ লাগান শিক্ষক

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৪
শিক্ষার্থীকে ‘ব্লেড দিয়ে খুঁচিয়ে মরিচের গুঁড়া’ লাগান শিক্ষক
ছবি: সংগৃহীত

ব্লেড দিয়ে খুঁচিয়ে ক্ষতস্থানে মরিচের গুঁড়া লাগিয়ে দেন শিক্ষক আবু হানিফ পরে বৃহস্পতিবার বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় ভুক্তভোগী শিক্ষার্থী

বিজ্ঞাপন

শিক্ষার্থীকে ব্লেড দিয়ে খুঁচিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে চট্টগ্রামের আনোয়ারার এক শিক্ষকের বিরুদ্ধে। 

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে, শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থীর বয়স ১২ বছর। সে উপজেলার ইমাম আজম (র.) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন একাডেমির আবাসিক শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষকের নাম আবু হানিফ। শিক্ষক-শিক্ষার্থী দুজনই আনোয়ারা উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা গেছে, পড়া না শেখার অভিযোগে দুই সপ্তাহ আগে ঐ শিক্ষার্থীকে বেত দিয়ে পিটুনির পাশাপাশি শরীরে ব্লেড দিয়ে খুঁচিয়ে ক্ষতস্থানে মরিচের গুঁড়া লাগিয়ে দেন শিক্ষক আবু হানিফ। পরে বৃহস্পতিবার বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় ভুক্তভোগী শিক্ষার্থী। এরপর শুক্রবার বিকেলে শিক্ষক আবু হানিফের বিরুদ্ধে থানায় মামলা করেন শিক্ষার্থীর মা।

মাদ্রাসার পরিচালক আবদুল আজিজ বলেন, শিক্ষার্থীকে নির্যাতনের বিষয়টি আমি জানতাম না। শিক্ষককে গ্রেফতারের পরে জেনেছি।

বিজ্ঞাপন

আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD