Logo

চুনারুঘাটে ৪৪ কেজি গাঁজা ও নারীসহ গ্রেফতার ২

profile picture
জনবাণী ডেস্ক
৯ মার্চ, ২০২৩, ১৪:২৯
চুনারুঘাটে ৪৪ কেজি গাঁজা ও নারীসহ গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

পুলিশের একটি দল পারভীন আক্তারের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ৪৪ কেজি গাঁজাসহ পারভীনসহ সাধন মুন্ডাকে গ্রেফতার করে

বিজ্ঞাপন

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের অভিযানে ৪৪ কেজি গাঁজা ও নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আহম্মদাবাদ ইউপির গাদিশাল গ্রামের ছাবু মিয়া ওরফে আ. কুদ্দুছের স্ত্রী পারভীন আক্তার (৪০), নালুয়া চা-বাগান মৃত জয়নাল মুন্ডার পুত্র সাধন মুন্ডা (৪০)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বুধবার ভোররাতে থানা পুলিশের একটি দল পারভীন আক্তারের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ৪৪ কেজি গাঁজাসহ পারভীনসহ সাধন মুন্ডাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

দুপুরে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD