Logo

চুনারুঘাটে টমটম চুরির অভিযোগে গ্রেফতার ৬

profile picture
জনবাণী ডেস্ক
১০ মার্চ, ২০২৩, ১৮:৪৮
চুনারুঘাটে টমটম চুরির অভিযোগে গ্রেফতার ৬
ছবি: সংগৃহীত

টমটম মালিক মো. আঃ ছত্তার মিয়া তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেছে

বিজ্ঞাপন

হবিগঞ্জের চুনারুঘাটে অটোরিকশা চালিত টমটম চুরির অভিযোগে ছয় চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বুধবার (৭ মার্চ) রাতে চুনারুঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০ নম্বর মিরাশী ইউপির আইতন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন-  মো. আবুল হোসেন প্রকাশ বশির (২৫), ফয়সল মিয়া ওরফে মো. সুমন (২৩), ছায়েদ মিয়া (৩৫), জসীম মিয়া (২২), আজিজুল্লা রাজন (২০), আলমগীর (২১)। 

বিজ্ঞাপন

থানার এসআই ফজলে রাব্বি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি রাতে আঃ ছাত্তার মিয়ার অটোরিকশা চালিত টমটম নাট-বল্টু খুলে ঝড়ঝড়া করে তারা নিয়ে যায়। এ ঘটনায় টমটম মালিক মো. আঃ ছত্তার মিয়া তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেছে। 

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD