Logo

ধামরাইয়ে মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মার্চ, ২০২৩, ১৩:২০
ধামরাইয়ে মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
ছবি: সংগৃহীত

ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর মাদ্রাসা ও এতিমখানার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়

বিজ্ঞাপন

ঢাকার ধামরাইয়ে দত্তনালাই আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসা ও এতিমখানার পাঁচতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের দত্তনালাই গ্রামে মহিলা মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এবং গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল কাদের।

বিজ্ঞাপন

ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর মাদ্রাসা ও এতিমখানার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, গাংগুটিয়া ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও মাদ্রাসার মুহতামিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD