Logo

ধর্ষণ মামলায় কারাগারে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি

profile picture
জনবাণী ডেস্ক
৯ মে, ২০২৩, ১৩:৪৯
ধর্ষণ মামলায় কারাগারে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি
ছবি: সংগৃহীত

সাবেক ভিসির পিএ বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণ ও বর্তমান রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন

বিজ্ঞাপন

এক নারী কর্মীর করা ধর্ষণের মামলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শহীদুর রহমান খানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (৮ মে) বিকালে আদালত এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহম্মেদ।

বিজ্ঞাপন

এর আগে দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন আব্দুস ছালাম। আদেশের পর বিকালে তাকে আদালতের হাজতখানা থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ১৩ মার্চ সাবেক ভিসির পিএ বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণ ও বর্তমান রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। 

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD