কবরস্থানে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

ওঁৎ পেতে থাকা শামছু উদ্দিন তাকে জোরপূর্বক তুলে পার্শ্ববর্তী একটি কবরস্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে
বিজ্ঞাপন
নোয়াখালীর বেগমগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কবরস্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ভুক্তভোগীর পরিবারকে মামলা না করতে হুমকি দেওয়া হচ্ছে।
বুধবার (১১ মে) রাতে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, পার্শ্ববর্তী দরজি বাড়ির নুর নবীর ছেলে শামছু উদ্দিন (৩০) তাদের ঘরের মুঠোফোনে কল করে। এ সময় তার ছোট মেয়ে (ভুক্তভোগী) ফোন রিসিভ করলে সে তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হয়ে ফোন কেটে দেয় সে। এরপর বেলা ১২টার দিকে বাড়ির সামনের দোকানে আইসক্রিম কিনতে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শামছু উদ্দিন তাকে জোরপূর্বক তুলে পার্শ্ববর্তী একটি কবরস্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
বিজ্ঞাপন
এদিকে অভিযুক্ত শামছু উদ্দিনের পরিবারের সদস্যরা ভুক্তভোগীর পরিবারকে মামলা না করার জন্য হুমকি-ধমকিও দিচ্ছেন বলে জানান ভুক্তভোগীর বাবা।
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, বিষয়টি জানা মাত্রই হাসপাতালে ভুক্তভোগীর কাছে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








