গাজীপুর সিটি নির্বাচনে কঠোর অবস্থানে বিজিবি

একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমাদের মূল উদ্দেশ্যে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত
বিজ্ঞাপন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলঠছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলো টহল দিচ্ছেন পুলিশ, র্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (২৫ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
বিজ্ঞাপন
এর আগে, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
বিজ্ঞাপন
সূত্র জানায়, গাজীপুর সিটি নির্বাচনে বিজিবির পাশাপাশি প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের পাশাপাশি বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন তারা।
এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমাদের মূল উদ্দেশ্যে।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








