Logo

দুর্ঘটনার দুমড়েমুচড়ে গেল পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের গাড়ি!

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৩, ০৩:২৪
দুর্ঘটনার দুমড়েমুচড়ে গেল পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের গাড়ি!
ছবি: সংগৃহীত

এতে ডেপুটি হাই কমিশনারের গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও সপরিবারে প্রাণে রক্ষা পান তারা।

বিজ্ঞাপন

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কামার আব্বাস খোখরসহ  তার পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। সপরিবারে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিলেন তিনি।  

শুক্রবার (২৬ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবাহী বাসের। এতে ডেপুটি হাই কমিশনারের গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও সপরিবারে প্রাণে রক্ষা পান তারা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে পাকিস্তানের ডিপুটি হাই কমিশনার কামার আব্বাস খোখর নিজে প্রাইভেটকার চালিয়ে তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর এবং ছেলে মোহাম্মদ খোখর ও কন্যা হুদা আব্বাস খোখর শ্রীমঙ্গলের মৌলভীবাজারে যাচ্ছিলেন। তাদের বহন করা গাড়িটি মহাসড়কের রামপুর ব্রিজের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ডেপুটি হাই কমিশনার গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। 

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত কর্মকর্তা  আরও জানান, এ ঘটনায় বাসের চালক মো. সাইফুল ইসলামকে (৩০) বাসসহ আটক করা হয়। সে হবিগঞ্জ জেলার মো. শফিকুল ইসলামের ছেলে। পরে অন্য একটি গাড়ির মাধ্যমে ডেপুটি হাই কমিশনার ও তার পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD